ভারতের ভিসা পেতে ৬৫ বছর বয়সীদের ই-টোকেন লাগবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ভিসা পেতে ৬৫ বছর বা এর বেশি বয়সী বাংলাদেশি নাগরিকদের আবেদনপত্রের সঙ্গে কোনো ধরনের ই-টোকেন এবং সাক্ষাৎকারের প্রয়োজন হবে না। তাঁরা নিজেরাই বাংলাদেশের যেকোনো ভারতীয় ভিসা সেবাকেন্দ্রে গিয়ে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ভারত সরকার ৬৫ বছর বা এর বেশি বয়সী বাংলাদেশি নাগরিকদের পাঁচ বছর মেয়াদি পর্যটক ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে। সেখানে তাঁদের জন্য একাধিকবার প্রবেশের (মাল্টিপল এন্ট্রি) সুযোগ রাখা হয়েছে।
জ্যেষ্ঠ নাগরিকদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে বিবৃতি বলা হয়, এতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বাড়বে বলে ভারত সরকার আশা করে। বিজ্ঞপ্তি