ভারতের ভিসা পেতে ৬৫ বা বেশি বয়সীদের ই-টোকেন লাগবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ভিসা পেতে ৬৫ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশি নাগরিকদের আবেদনপত্রের সঙ্গে কোনো ধরনের ই-টোকেন লাগবে না। আর সাক্ষাৎকারেরও প্রয়োজন হবে না। জ্যেষ্ঠ নাগরিকেরা নিজেরাই বাংলাদেশের যেকোনো ভারতীয় ভিসা সেবাকেন্দ্রে গিয়ে ভিসার আবেদন জমা দিতে পারবেন। ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ভারত সরকার ৬৫ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশি নাগরিকদের পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা (ভ্রমণের ক্ষেত্রে একাধিকবার যাতায়াতের ভিসা) দেওয়ার ঘোষণা দিয়েছে। জ্যেষ্ঠ নাগরিকদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।