ভারতের ভূমিকায় শ্রীকৃষ্ণ সেবা সংঘের অসন্তোষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে সংঘের নেতারা তাঁদের অসন্তোষের কথা জানান। মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
শ্রীকৃষ্ণ সেবা সংঘের আহ্বায়ক নকুল চন্দ্র সাহা বলেন, ‘মিয়ানমার ইস্যুতে ভারত যে ভূমিকা নিয়েছে, তা এ দেশের হিন্দু সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। মানবতাবাদী রাষ্ট্র হিসেবে সারা দুনিয়ায় ভারতের অবস্থান শীর্ষে। কিন্তু মিয়ানমার সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের পক্ষে অবস্থান না নিয়ে মিয়ানমারের পক্ষে অবস্থান নেওয়ায় আমরা ক্ষুব্ধ।’ বিজ্ঞপ্তি