ভারতের মন্ত্রিসভায় জেআইএন অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা চুক্তিবিষয়ক জয়েন্ট ইন্টারপ্রিটেটিভ নোটস (জেআইএন) অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। গতকাল বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ‘বিনিয়োগ বৃদ্ধি এবং সুরক্ষা চুক্তির (বিআইপিএ)’ সুস্পষ্ট ব্যাখ্যা দেবে জেআইএন।

নয়াদিল্লি থেকে গতকাল প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়, এ ধরনের ইতিবাচক পদক্ষেপের ফলে চুক্তির ব্যাপারে সালিসি ট্রাইব্যুনালের শর্তাবলি আরও সুষ্ঠুভাবে পালিত হবে।

জেআইএনে বিনিয়োগকারী ও বিনিয়োগের সংজ্ঞাসহ চুক্তিতে যৌথভাবে গৃহীত অনেক দফার ব্যাখ্যা রয়েছে। এ ছাড়া ভারতীয় মন্ত্রিসভার ওই বৈঠকে গত ৮ এপ্রিল বাংলাদেশ ও ভারতের মধ্যে সাইবার নিরাপত্তা সহযোগিতার ব্যাপারে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারক (এমওইউ) নিয়েও আলোচনা হয়।