ভারতের মন্ত্রিসভায় স্থল সীমান্ত চুক্তির প্রটোকল অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মন্ত্রিসভা গতকাল বুধবার সংবিধান সংশোধনীর জন্য একটি বিল অনুমোদন করেছে। ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়নের লক্ষ্যে বিলটি অনুমোদন দেওয়া হয়। পার্লামেন্টে অনুমোদনের জন্য বিলটি আগামী বাজেট অধিবেশনে তোলা হবে।কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ওই বিলের অনুমোদন দেওয়া হয়। বিলটিতে ১৯৭৪ সালে ভারত-বাংলাদেশ সীমানা চুক্তির প্রটোকল বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। ২০১১ সালের সেপ্টেম্বরে মনমোহনের ঢাকা সফরের সময় ১৯৭৪ সালে সীমানা চুক্তির অতিরিক্ত প্রটোকল স্বাক্ষর করা হয়। প্রটোকল অনুযায়ী, বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের ১১১টি ছিটমহল এবং ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল হস্তান্তর করা হবে। চুক্তিটি অনুসমর্থনের জন্য ভারতের সংবিধানের সংশোধনী প্রয়োজন। বাংলাদেশ ওই খসড়া চুক্তির অনুসমর্থন দিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৭ হাজার ১৪৯ একর এলাকায় ভারতীয় ছিটমহল রয়েছে। আর বাংলাদেশের আছে সাত হাজার ১১০ একর। পিটিআই।