ভারতের রাষ্ট্রপতি মির্জাপুরে আসছেন ৫ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামী ৫ মার্চ টাঙ্গাইলের মির্জাপুরে আসছেন। ওই দিন দুপুরে তিনি মির্জাপুর কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী মহিলা মেডিকেল কলেজ ও কুমুদিনী নার্সিং স্কুল পরিদর্শন করবেন।ভারতের রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নিরাপত্তা ও অন্যান্য বিষয় যাচাই করতে সন্দীপ চক্রবর্তীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গতকাল শুক্রবার সকাল নয়টায় কুমুদিনী চত্বরে আসে। এ সময় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব আর মাসাকুইয়ি, কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতী সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, কুমুদিনী হাসপাতালের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার উপস্থিত ছিলেন।সন্দীপ চক্রবর্তী জানান, ৩ মার্চ প্রণব মুখার্জি বাংলাদেশে আসবেন। ৫ মার্চ দুপুরে তিনি মির্জাপুরে আসবেন।