ভারতের লোকসভায় অবিলম্বে ছিটমহল বিনিময়ের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও বাংলাদেশ ভূখণ্ডে থাকা ১৬২টি ছিটমহল সমস্যার অবিলম্বে সমাধান করার দাবি উঠেছে। গত বৃহস্পতিবার ভারতের লোকসভায় এই দাবি তোলেন সিপিআইয়ের সাংসদ প্রবোধ পান্ডা।ভারতের ভূখণ্ডে বাংলাদেশের ৫১টি ছিটমহল আর বাংলাদেশ ভূখণ্ডে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে। ছিটমহলবাসীদের বেঁচে থাকার সুযোগ দিতে অবিলম্বে ছিটমহল বিনিময় করা হোক।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পক্ষ থেকে গতকাল শুক্রবার বিকেলে কোচবিহারের জেলা প্রশাসকের কাছে ছিটমহল বিনিময়ে ইচ্ছুক ১৪৯টি পরিবারের ৭৪৩ জন ছিটমহলবাসীর একটি তালিকা পেশ করা হয়েছে। তালিকাভুক্তরা অবশ্য বাংলাদেশ ভূখণ্ডে বসবাসকারী ভারতীয় ছিটমহলের বাসিন্দা। একই সঙ্গে এই তালিকা ভারতের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বরাবর পেশ করা হয়েছে।