ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে সম্পাদিত ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট’ প্রত্যাখ্যান করেছেন ২৫ জন বিশিষ্ট নাগরিক। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা এ কথা জানান।বিবৃতিতে বলা হয়, মনমোহনের সফর নিয়ে সরকার ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করছে। তিস্তার পানি বণ্টন চুক্তি করতে ব্যর্থ হয়ে তারা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের মাধ্যমে ভারতকে করিডর দেওয়ার বিষয়টি জুড়ে দিয়েছে। ‘তিস্তার পানি বণ্টন হলো না, তাই ট্রানজিটের সম্মতিপত্র বিনিময় করা হলো না’ জনগণের মধ্যে বিভ্রান্তিকর এ ধারণা প্রচারের চেষ্টা করা হচ্ছে।নাগরিকেরা বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণাপত্র থেকে এটা স্পষ্ট যে সরকার ভারতকে করিডর দেওয়ার ব্যাপারে এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সরকারের এ ত ৎ পরতার তীব্র নিন্দা জানিয়েছেন তাঁরা।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করিডর দেওয়ার পেছনে দেশের স্বার্থরক্ষার পরিবর্তে ভারতের সেবাদাসত্ব করার প্রবণতা রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিশ্বাসযোগ্য অর্থনৈতিক, অবকাঠামোগত কিংবা নিরাপত্তাসম্পর্কিত বিশ্লেষণ করা হয়নি। বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে আছেন: এমাজউদ্দীন আহমদ, তালুকদার মনিরুজ্জামান, আতাউস সামাদ, মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ্, শফিক রেহমান, ফরহাদ মজহার, আলমগীর মহিউদ্দিন, মাহমুদুর রহমান, পিয়াস করিম, সদরুল আমিন, কামাল উদ্দিন সবুজ, মোহাম্মদ মাহবুবউল্লাহ, সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।