ভারতের সঙ্গে চুক্তির আগে জনগণের মত নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে চুক্তির আগে জনগণের মতামত নেওয়ার আহ্বান জানিয়ে আলোচকেরা বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তিকে প্রাধান্য দিতে হবে। দুই দেশের অভিন্ন নদীগুলোর পানি বণ্টনের জন্য আঞ্চলিক নদী কমিশন গঠন করতে হবে।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল বুধবার এক সেমিনারে আলোচকেরা এ কথা বলেন। সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটি সোসাইটি ‘বাংলাদেশ-ভারত পানিবিরোধ’ শীর্ষক এই সেমিনার আয়োজন করে। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহম্মেদ বলেন, তিস্তা নদীতে পানির অভাবে উত্তরবঙ্গ মরুভূমিতে পরিণত হতে চলেছে।
পানি বণ্টন সমস্যাকে আন্তর্জাতিকীকরণ করতে হবে উল্লেখ করে হাফিজউদ্দিন আহম্মেদ বলেন, ‘প্রধানমন্ত্রীকে অনুরোধ, এই সামরিক চুক্তি করার আগে জনগণের মতামত নিন।’