ভারতের সঙ্গে ঝগড়া চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা ভারতের সঙ্গে ঝগড়া করতে চাই না৷ সুসম্পর্ক চাই৷ কিন্তু তার ভিত্তি হবে সমতা ও সমমর্যাদা৷’

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘মওলানা ভাসানী ও ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন৷ ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে ভাসানী স্মৃতি পরিষদ ওই অনুষ্ঠানের আয়োজন করে৷

মির্জা ফখরুল বলেন, ‘২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শুনলাম, তিস্তা চুক্তি হচ্ছে৷ কিন্তু এখনো হয়নি৷ তিস্তা চুক্তি হবে না৷ কারণ, নতজানু দাসসুলভ মনোভাব নিয়ে অধিকার আদায় করা যায় না৷’