ভারতের সঙ্গে নৌ প্রটোকলের মেয়াদ বেড়েছে এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে বাংলাদেশের নৌ প্রটোকলের মেয়াদ এক বছর বেড়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।সচিব বলেন, দুই দেশ চিঠি চালাচালির মাধ্যমে নৌ প্রটোকলটি এক বছরের জন্য নবায়ন করেছে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এটি কার্যকর থাকবে। নৌ প্রটোকলে যেসব শর্ত ছিল, তাতে কোনো পরিবর্তন আনা হয়নি।বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌপথ অতিক্রম ও জলবাণিজ্য প্রটোকল বা পিআইটিটি নামে পরিচিত প্রটোকলটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির অষ্টম ধারা অনুযায়ী সই হয়। এই প্রটোকলের আওতায় ভারত নৌপথে পণ্য এনে তা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সড়কপথে সে দেশের উত্তর-পূর্বাঞ্চলে পরিবহন করে। এই প্রটোকলের আওতায় পণ্য পরিবহনের জন্য বাংলাদেশকে কোনো মাশুল দেয় না ভারত। তবে নৌপথ রক্ষণাবেক্ষণের জন্য বছরে ১০ কোটি টাকা দেওয়া হয়।