ভারতের নির্বাচনের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের তুলনা হয় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য রওশন এরশাদ। তিনি বলেন, ‘ভারত একটি বিশাল গণতান্ত্রিক দেশ। আমরা এখনো সে সংস্কৃতি গড়ে তুলতে পারিনি। তাদের কাছ থেকে আমাদের শেখার শেষ হয়নি।’
ভারতের লোকসভা নির্বাচনের সঙ্গে বাংলাদেশের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের মধ্যে মৌলিক কোনো পার্থক্য দেখেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রওশন এরশাদ গতকাল বুধবার সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক মতবিনিময়
সভায় ওই মন্তব্য করে কথাগুলো বলেন।
অনেকে জাপাকে ‘গৃহপালিত’ বিরোধী দল বলেন৷ সরকার যা শিখিয়ে দেয়, তারা তাই করে—এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে রওশন বলেন, ‘অতীতে বিরোধী দল সংসদ বর্জন করত, গালাগাল, অশালীন কথাবার্তা হতো। এখন আমরা সংসদে কাদা ছোড়াছুড়ি করছি না, সে জন্য অনেকে এ ধরনের কথা বলেন।’