ভারতের সাথে বন্ধুত্ব রেখেই সমস্যার সমাধান করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আগামী নির্বাচনে জনগণের ভোটে হেরে যাওয়ার ভয়ে ভারত-বিরোধিতার পুরোনো ভাঙা রেকর্ড বাজাচ্ছে। আমরা ভারতের সাথে বন্ধুত্ব রেখেই সমস্যার সমাধান করতে চাই।’
মন্ত্রী আরও বলেন, ‘ভারতের সাথে বৈরিতা করে বাংলাদেশের পঁচাত্তর-পরবর্তী কোনো সরকার ভারতের কাছ থেকে কোনো কিছুই আদায় করতে পারেনি। ২১টি বছর ভারত-বিরোধিতার রাজনীতি আমাদের অনেক ক্ষতি করেছে এবং সেটার মাশুল এখন আমাদের দিতে হচ্ছে। আমরা সম্পর্ক ভালো রেখেই ন্যায্য পাওনা আদায় করতে চাই। ভারত আমাদের ক্ষমতায় বসাবে না। বাংলাদেশের জনগণ চাইলেই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে।’
গতকাল সোমবার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোরা এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বার্থ আদায়ের। শেখ হাসিনার বর্তমান সফরের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক উচ্চতা পেয়েছে। এ সম্পর্কের মাধ্যমে ভারত ও বাংলাদেশের অমীমাংসিত সমস্যাগুলোরও সমাধান হবে।