ভারতের সাবেক রাষ্ট্রপতি আবদুল কালাম আজ ঢাকায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম আজ বুধবার ঢাকায় আসছেন। তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন। সিরডাপের সূত্র জানায়, দুই দিনের সফরে বুধবার বিকেলে জেট এয়ারওয়েজের একটি বিমানযোগে ভারতের সাবেক এই রাষ্ট্রপতি ঢাকায় আসবেন। সিরডাপের বিদায়ী মহাপরিচালক দুর্গা প্রসাদ পাউদেল, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। কালাম আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে বক্তব্য দেবেন।