ভারতের সেনাসদস্যকে ঢাকায় আইএসআইয়ের ব্ল্যাকমেইলের চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সদস্যরা ঢাকায় ব্ল্যাকমেইল করে গুপ্তচরবৃত্তির কাজ করানোর চেষ্টা করেছেন। ভারতীয় গণমাধ্যমে এ রকম দাবি করে গতকাল বুধবার একটি খবর প্রকাশ করা হয়েছে।খবরে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর পদাতিক বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তা ঢাকায় মিলিটারি একাডেমিতে একটি কোর্স করছিলেন। গত সেপ্টেম্বরে একটি অনুষ্ঠানে একজন নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে আইএসআই ওই ভারতীয় সেনা কর্মকর্তার কাছে একটি ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়। ভিডিও ফুটেজে ওই ভারতীয় সেনা কর্মকর্তা ও তাঁর পূর্বপরিচিত ওই নারীকে একসঙ্গে দেখা যায়।ভিডিও ফুটেজটি দেখিয়ে পাকিস্তানি গোয়েন্দারা ওই ভারতীয় সেনা কর্মকর্তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন। তাঁরা পাকিস্তানের পক্ষে তাঁকে গুপ্তচরবৃত্তি করতে বলে।তবে ওই সেনা কর্মকর্তা বিষয়টি ঢাকায় ভারতীয় হাইকমিশনকে জানান। এরপর তিনি দিল্লিতে চলে যান। ওই সেনা কর্মকর্তাকে তদন্তের স্বার্থে একটি আদালতের মুখোমুখি হতে হচ্ছে।ভারতের সেনা আইনে অনুমোদিত কোনো ব্যক্তি ছাড়া বাইরের কারও সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলা নিষিদ্ধ ও তা দণ্ডনীয় অপরাধ।এর কয়েক মাস আগে রাশিয়ায় একই ধরনের ঘটনার শিকার হন কমোডর সিং নামের আরেক ভারতীয় কর্মকর্তা। কমোডর সিংকে ওই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় এবং প্রায় ১০ মাস আগে সামরিক আদালতে তাঁর বিচার করা হয়।ভারত ও পাকিস্তানের মধ্যে অবিশ্বাস দূর করে সম্পর্কের উষ্ণতা বাড়াতে সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সর্বশেষ এ ঘটনায় আবার প্রমাণিত হলো, উভয় পক্ষের গোয়েন্দা সংস্থাগুলো এখনো এক পক্ষ অন্য পক্ষকে ঘায়েল করতে ব্যস্ত। এনডিটিভি অনলাইন।