ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের ভোমরা পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক বাণিজ্যে ভোমরা স্থলবন্দরের সম্ভাবনা যাচাইয়ে এ বন্দর সরেজমিন পরিদর্শন করেছেন ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ওয়াই এস শাহরাওয়াত।
শাহরাওয়াত গতকাল মঙ্গলবার সকাল নয়টায় ওই বন্দর পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ময়েজ উদ্দীন আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের প্রথম সচিব আর মারশাকুই।
পরিদর্শন শেষে ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মিলনায়তনে এ বন্দরের সম্ভাবনা নিয়ে সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।
শাহরাওয়াতের পরিদর্শনের বিষয়ে ময়েজ উদ্দীন আহমেদ বলেন, ভারতীয় অবকাঠামোর সঙ্গে মিল রেখে আন্তর্জাতিক বাণিজ্যে কীভাবে ভোমরা বন্দরের উন্নয়ন করা যায়, সেটিই ছিল এ পরিদর্শনের মূল লক্ষ্য।