ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী সম্পর্কের ভিত্তি হচ্ছে পারস্পরিক সমঝোতা ও বিশ্বাস। এ কারণে দেশ দুটি আন্তরিক আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করতে সক্ষম। খবর এনডিটিভির।
নয়াদিল্লিতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হকের সঙ্গে এক বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তিরও প্রশংসা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে ভারত ও বাংলাদেশের মৎস্যজীবীদের নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে উভয় পক্ষ সম্মত হয়েছে যে যদি মৎস্যজীবীরা নিজ নিজ দেশের জলসীমানা অতিক্রম করে, তাহলে তাদের দেশে ফেরত যেতে সহায়তা করা উচিত।