ভারতের স্বার্থরক্ষার চুক্তি জনগণ মেনে নিতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ, সংসদীয় কমিটি এমনকি মন্ত্রিসভাকে পাস কাটিয়ে ভারতের স্বার্থরক্ষার জন্য সরকার যেসব চুক্তি, সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে, তা দেশের জনগণ মেনে নিতে পারে না বলে জামায়াতে ইসলামী দাবি করেছে।গতকাল বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এক বিবৃতিতে এ কথা বলেন।বিবৃতিতে জামায়াতের দুই নেতা বলেন, ট্রানজিট চুক্তি না হলেও ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টের মাধ্যমে পেছন দরজা দিয়ে ভারতকে সব ধরনের ট্রানজিট-সুবিধা দেওয়া হয়েছে এবং যৌথ ঘোষণায় ট্রানজিটের নামে করিডর দেওয়ার কাজ ত্বরান্বিত করতে বলা হয়েছে।বিবৃতিতে দুই নেতা বলেন, ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তির ফলোআপ হিসেবে সংযোজনী ল্যান্ড বাউন্ডারি চুক্তি সম্পাদন করে দেশের বড় ধরনের স্বার্থহানি ঘটানো হয়েছে। এদিকে বাংলাদেশ ন্যাপের নেতারা বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তি, সীমান্তে হত্যা বন্ধ, টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধের নিশ্চয়তাসহ বাংলাদেশের জনগণের কোনো আকাঙ্ক্ষাই পূরণ করতে পারেনি মনমোহন সিংয়ের সফর; বরং বাংলাদেশ প্রতারণার শিকার হয়েছে। গতকাল দলের নয়াপল্টন কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় নেতারা এসব কথা বলেন। দলের চেয়ারম্যান জেবেল রহমান গনির সভাপতিত্বে মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা সভায় বক্তব্য দেন।