ভারতের হরিয়ানা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও শহর থেকে এক বাংলাদেশি কিশোরীকে (১৫) উদ্ধার করা হয়েছে৷ ভারতের পুলিশ গত বুধবার এ তথ্য জানায়৷ খবর আইএএনএসের৷
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে ওই কিশোরীকে গুরগাঁওয়ের সূর্যবিহার এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়৷ উন্নত জীবন ও চাকরির প্রলোভন দেখিয়ে তাকে ঢাকা থেকে ভারতে পাচার করে দেহ ব্যবসায় বাধ্য করা হয়৷ এ ঘটনায় শফিকুল ইসলাম ওরফে আকাশ (৩০) নামের পশ্চিমবঙ্গের এক ব্যক্তিকে মূল সন্দেহভাজন হিসেবে মনে করা হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি৷
স্থানীয় পুলিশ কর্মকর্তা মো. শরিফ বার্তা সংস্থাকে বলেন, সন্দেহভাজন ওই ব্যক্তি কয়েক মাস আগে ঢাকার একটি কারখানায় কাজ নেয়৷