প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম। গতকাল শুক্রবার সকালে তাঁর কাছে এ দায়িত্ব হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্র জানায়, বিদায়ী উপাচার্য মো. জাহাঙ্গীর আলম ২০১২ সালের ১৫ এপ্রিল রাষ্ট্রপতি কর্তৃক চার বছরের জন্য চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। গত বৃহস্পতিবার তাঁর মেয়াদ পূর্ণ হয়। আর ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম ২০১৩ সালের ৬ মার্চ থেকে সহ-উপাচার্য পদে দায়িত্ব পালন করছেন।