ভারপ্রাপ্ত উপাচার্য আধা ঘণ্টা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য রেজাউল করিমসহ বিভিন্ন কর্মকর্তাকে প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
চাকরি বিধিমালা বাস্তবায়ন, স্থায়ী উপাচার্য নিয়োগসহ বিভিন্ন দাবিতে গত ১৮ মে থেকে প্রতিদিন চার ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছেন আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শামস-উদ-দোহা প্রথম আলোকে বলেন, ‘প্রায় আধঘণ্টা পর আন্দোলনকারী নেতা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা অবরোধমুক্ত হয়েছি।’