ভারপ্রাপ্ত উপাচার্য এম এ মতিন অবরোধ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির জ্যেষ্ঠ সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিনকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল বুধবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত ভারপ্রাপ্ত উপাচার্যকে আগামী ৩০ দিনের মধ্যে বিদ্যমান সিনেট সদস্যদের নিয়ে বিশেষ সভা আহ্বান করে উপাচার্য প্যানেল তৈরি করে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে।
এদিকে ওই প্রজ্ঞাপন জারির খবর শুনে গতকাল প্রশাসনিক ভবনের অবরোধ তুলে নেয় আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। ৬৩ দিন পর অবরোধ তুলে নেওয়ায় গতকাল বিকেলের দিকে প্রশাসনিক ভবন ঝাড়া-মোছার কাজ করেন কর্মচারীরা।
ঐক্য ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান সরকারের সিদ্ধান্তকে পূর্ণাঙ্গ সমাধান বলে মনে করেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার সংবাদ সমেঞ্চলন করে তাঁদের অবস্থান জানাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন ২০১২ সালের ২০ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে শিক্ষকদের একটি অংশ প্রায় নয় মাস ধরে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট, কর্মবিরতি পালনসহ নানা কর্মসূচি পালন করছিলেন। শিক্ষকেরা উপাচার্য, দুই সহ-উপাচার্য ও রেজিস্ট্রারকে কয়েক দফা অবরুদ্ধ করে রাখেন।
শিক্ষকদের আন্দোলনের মুখে আনোয়ার হোসেন গত ২৪ অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নির্বাচনের আগে জাকসু ও উপাচার্য প্যানেল নির্বাচন দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন বলে ঘোষণা দেন। আন্দোলনের মুখে তিনি ঢাকার উত্তরার বাসায় থেকে প্রশাসনিক কাজ করেন। এর পরও শিক্ষকদের আন্দোলন বন্ধ হয়নি। এ অবস্থায় ১৩ জানুয়ারি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে পদত্যাগপত্র পাঠান আনোয়ার হোসেন। সেটি গ্রহণ করে ভারপ্রাপ্ত উপাচার্য করা হলো এম এ মতিনকে।