ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্সকৃত জমা নেওয়া বন্দুক জোরপূর্বক ফিরিয়ে নিতে এবং আসামির নামে আদালতে অভিযোগপত্র দিতে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী খানের নামে মামলা হয়েছে।বৃহস্পতিবার শহরের কামাননগরের বাসিন্দা ও ইটাগাছা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম বাদী হয়ে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে এই মামলা করেন।ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ট্রাকশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল আজিজ বাবুর নামে দায়ের করা মিথ্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করায় ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।’