প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কোহিনুর ইসলাম। উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন নারায়ণগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে ১ নভেম্বর পদত্যাগ করেন। কোহিনুর বিভিন্ন সামাজিক ও নারী সংগঠনের সঙ্গে জড়িত। তবে কোনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য নন।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি