ভারপ্রাপ্ত জার্মান রাষ্ট্রদূতের বই উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র ডি স্প্রাখের পাঠাগারে বই উপহার দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফার্ডিনান্ড ফন ভাইহে। নগরের জামালখানে ডি স্প্রাখে কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে এসব বই উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জার্মানির অনারারি কনসাল জেনারেল মীর্জা শাকির ইস্পাহানী।
ফার্ডিনান্ড ফন ভাইহে তাঁর বক্তব্যে বলেন, জার্মান ভাষা শেখার প্রতি এ দেশের ছেলেমেয়েদের আগ্রহ বাড়ছে। এটা খুশির খবর। এর মাধ্যমে তারা জার্মানির শিল্প-সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে।
স্বাগত বক্তব্যে ডি স্প্রাখের পরিচালক জয়ন্ত চৌধুরী বলেন, ২০০৭ সালে চট্টগ্রামে ডি স্প্রাখের পথচলা শুরু৷ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জার্মান ভাষার ওপর ৫০টি বই উপহার দেন।