ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হলেন শহীদুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার কূটনীতিক মো. শহীদুল হককে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।মো. শহীদুল হক এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালনের পাশাপাশি লন্ডন, জেনেভা ও ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে কাজ করেছেন।মো. শহীদুল হক ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএম) কর্মরত ছিলেন। এ সময়ে তিনি ঢাকায় দক্ষিণ এশিয়ার ও মিসরে আইওএমের আফ্রিকার আঞ্চলিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জেনেভায় আইওএমের সদর দপ্তরে বহিঃসম্পর্ক ও আন্তর্জাতিক অভিবাসন শাখায় পরিচালক পদে কাজ করেছেন।