ভারপ্রাপ্ত পরিচালক হলেন আফজালুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফজালুর রহমান
আফজালুর রহমান

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন হৃদরোগ চিকিৎসায় দীর্ঘ দুই যুগের বেশি অভিজ্ঞতাসম্পন্ন প্রখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক আফজালুর রহমান। ২৮ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে পদায়ন করা হয়। তিনি হাসপাতালটির সাবেক পরিচালক অধ্যাপক আবু আজমের স্থলাভিষিক্ত হলেন।
এই ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট সম্প্রতি বিশ্বে হৃদ্রোগ চিকিৎসক ও গবেষকদের শীর্ষ সংস্থা আমেরিকান কলেজ অব কার্ডিওলজির (এসিসি) ইন্টারন্যাশনাল গভর্নর নিযুক্ত হন। নাটোরের বড়াইগ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি