ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সেলিম আহমেদ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফারুক আহমদ, প্যানেল মেয়র আতাউর রহমান প্রমুখ। ছয়টি মামলায় অভিযুক্ত হওয়ায় সিরাজগঞ্জ পৌরসভার মেয়র এম মোকাদ্দেছ আলীকে ৫ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক। ২০১১ সালে তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন।