প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের শিক্ষক সফিউল আলমকে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার করা হয়েছে। শাহ আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার তাঁকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০০৯ সালের ২৫ মার্চ থেকে তিনি এ দায়িত্ব পালন করছিলেন।শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। এর পেছনে অন্য কোনো কারণ নেই।’ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলাউদ্দিন জানান, শাহ আলম ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি চেয়ে সকাল সাড়ে নয়টার দিকে চিঠি দেন। এরপরই নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্প্রতি কিছু বিষয় নিয়ে বর্তমান প্রশাসনের সঙ্গে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের মতানৈক্য সৃষ্টি হয়েছিল।