ভারপ্রাপ্ত সচিব হলেন জনপ্রশাসনের পাঁচ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসন মন্ত্রণা​লয়ের পাঁচজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। 

পাঁচজনের মধ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান আহমেদ হোসেন খানকে ভারপ্রাপ্ত সচিব মর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়কে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. নুরুন্নবী তালুকদারকে বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের (পিএসসি) ভারপ্রাপ্ত সচিব এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান শাহীন খানকে প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।