ভারপ্রাপ্ত সিইসিকে হত্যার হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আবদুল মোবারককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে মোবারকের একান্ত সচিব আলমগীর হোসেন শেরেবাংলা নগর থানায় এই জিডি করেন। জিডিতে বলা হয়েছে, গতকাল দুপুর ১২টা ১০ মিনিটে একটি অজ্ঞাত নম্বর থেকে মুঠোফোনে আবদুল মোবারককে হত্যার হুমকি দেওয়া হয়। আবদুল মোবারক এ সময় অন্য কমিশনারদের নিয়ে কমিশনে বৈঠক করছিলেন।
জিডিতে বলা হয়, অজ্ঞাতনামা ওই ব্যক্তি টেলিফোনে বলেছে, ‘আমি তোমার জম। তোমার অবশিষ্ট হায়াত নির্ধারিত হয়ে গেছে। শিগগিরই তোমার স্ত্রী বিধবা হবে আর সন্তানেরা হবে এতিম।’