ভারপ্রাপ্তদের ভারে ভারাক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের ১১ কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সংশ্লিষ্ট কার্যালয়গুলোর কাজ চলছে ভারপ্রাপ্তদের দিয়ে। ভারপ্রাপ্তদের ভারে উপজেলা প্রশাসন ভারাক্রান্ত হয়ে পড়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২৪টির মধ্যে ১১টি দপ্তরের কর্মকর্তাদের পদ শূন্য। সহকারী কমিশনার (ভূমি) মো. মোহসীন উদ্দিন ২০১১ সালের ১২ আগস্ট বদলি হয়ে গেলে পদটি শূন্য হয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত হিসেবে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করে আসছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পদ এক বছর ধরে শূন্য এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আলী হোসেন ২০১০ সালে অবসরে গেলে পদটি শূন্য হয়ে পড়ে। বর্তমানে কটিয়াদি পরিসংখ্যান কর্মকর্তা খালেদুজ্জামান নিকলীর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আ. আউয়াল ২০০৭ সালের ১২ ডিসেম্বর বদলি হয়ে গেলে কুলিয়ারচর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রফুল্ল কুমার সাহা এ দায়িত্ব পালন করে আসছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাতুল ফারহানা চলতি বছরের ৪ সেপ্টেম্বর জাপানে চলে যাওয়ায় পদটি শূন্য হয়ে পড়ে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা হরিশ চন্দ্র বিশ্বাস ২০০৯ সালের ৬ মার্চ বদলি হয়ে গেলে কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঈনুর রহমান অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন ২০১১ সালের ১২ এপ্রিল বদলি হয়ে চলে গেলে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন সহকারী কর্মকর্তা মো. এমদাদুল হক। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু বক্কর ছিদ্দিক ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি বদলি হয়ে গেলে পদটি শূন্য হয়ে পড়ে। ২০০৮ সালের ৮ আগস্ট উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সরবেশ আলী মিয়া বদলি হয়ে চলে গেলে বাজিতপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু হোসেন এই দায়িত্ব পালন করছেন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. নজরুল ইসলাম ২০১১ সালের ২৪ মে বদলি হয়ে চলে গেলে অফিস সহকারী এ কাদির ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর পদটি দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। ২০০৮ সালের ৫ জানুয়ারি প্রকৌশলী সিরাজুল আলম বদলি হয়ে গেলে পদটি শূন্য হয়ে পড়ে।ইউএনও মোহাম্মদ হাবিবুর রহমান জানান, উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর অধিকাংশ পদই শূন্য। এতে নিকলীর জনগণ দুর্ভোগের শিকার হচ্ছে।