ভারী বৃষ্টি ও ঢলে নীলফামারীতে ১৫ গ্রাম প্লাবিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে সহস্রাধিক মানুষ ভোগান্তি পোহাচ্ছে।পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাঈনুদ্দিন মণ্ডল জানান, গতকাল শুক্রবার তিস্তা সেচ প্রকল্পের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার দশমিক ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সব কটি স্লুইসগেট খুলে রাখা হয়েছে। পানি বাড়ায় তিস্তার তীরবর্তী ও চরাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছে।ডিমলার পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ খাঁন জানান, পানি বাড়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তার তীরবর্তী গ্রাম ও চরাঞ্চলের অনেক পরিবার তাদের মাছের খামার জাল দিয়ে ঘিরে রাখছে এবং গবাদিপশু উঁচু স্থানে সরিয়ে নিয়েছে।