ভারী যানবাহন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার পশ্চিমে ছোট যমুনা নদীর ওপর নির্মিত সেতুটির দুটি গার্ডার ভেঙে পড়ার উপক্রম হওয়ায় গত মঙ্গলবার বিকেল থেকে পার্বতীপুর-দিনাজপুর সড়কে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল বুধবার দুপুরে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী বুলবুল হোসেন ও নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া ঘটনাস্থল পরির্দশন করেছেন। 
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলের দিকে ৫০ টন ধারণ ক্ষমতার দুটি ট্রাক সেতুটি অতিক্রমের সময় পাঁচ স্প্যানবিশিষ্ট সেতুটির একটি স্প্যানের দুটি কংক্রিট গার্ডার ধসে পড়ার উপক্রম হয়। এরপর ওই সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেয় সওজ বিভাগ।