ভারোত্তোলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অর্থায়নে ও জেলা ভারোত্তোলন সমিতির ব্যবস্থাপনায় গতকাল শনিবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ভারোত্তোলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় পাঁচটি ওজন শ্রেণীতে তিনটি ক্লাবের মোট ১৯ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় ৫৬ কেজি ওজন শ্রেণীতে আরিফ, ৬২ কেজি ওজন শ্রেণীতে রাজু, ৬৯ কেজি ওজন শ্রেণীতে রাসেল, ৭৭ কেজি ওজন শ্রেণীতে আমিনুল ও ৯৪ কেজি ওজন শ্রেণীতে রকি প্রথম স্থান অর্জন করেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. লিয়াকত আলী। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।