ভালাইপুর হাটের ইজারা পেলেন ফটিক মিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র একজন ইজারাদারের দরপত্র দাখিল এবং তাঁকে চূড়ান্ত মনোনয়নের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার বহুল আলোচিত ভালাইপুর হাটের ইজারা-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ১৪১৮ সনের ইজারা পেলেন সেই আবদুল আলিম ওরফে ফটিক মিয়া।গতকাল রোববার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘দরপত্র দাখিলের আগের দিন হাটই উধাও!’ শিরোনামে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর সাপ্তাহিক হাট স্থানান্তর নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টীটন খীসা মাত্র একজনের দরপত্র দাখিলের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যেহেতু আমাদের কাঙ্ক্ষিত মূল্য ছিল ছয় লাখ ২১ হাজার ৭৬৭ টাকা এবং দর উঠেছে ছয় লাখ ৩০ হাজার ৫৯০ টাকা। তাই একমাত্র দরদাতাকে ইজারা দিতে কোনো আপত্তি নেই।’