ভালুকা ও কমলগঞ্জে অগ্নিকাণ্ডে ৬২টি দোকান পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকা ও মৌলভীবাজারের কমলগঞ্জে গত বুধ ও বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে ৬২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগান বাজারে বুধবার রাতে অগ্নিকাণ্ডে ৫০টি দোকান পুড়ে গেছে। বাজারের একটি চায়ের দোকানের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা দাবি করেছেন। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আবদুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়ার মহিলা মার্কেটে বৃহস্পতিবার ভোররাতে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।