ভালুকায় ছাত্রীকে উত্ত্যক্ত করায় কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকা উপজেলায় গতকাল শনিবার স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক তরুণকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম (২৩) গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, ডাকাতিয়া ইউনিয়নের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়ার সময় শফিকুল উত্ত্যক্ত করেন। এ সময় স্থানীয় লোকজন শফিকুলকে আটক করেন। খবর পেয়ে ভালুকা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে আটক করে। দুপুরে উপজেলা নির্বাহী হাকিম সাখাওয়াত হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ভালুকা মডেল থানার ওসি মামুনুর রশিদ বলেন, শফিকুলকে গতকাল দুপুরেই ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়েছে।