ভালুকার ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকার পাঁচটি পোশাক কারখানার মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ট্রেড ইউনিয়ন গঠনের সব বাধা অপসারণ এবং মালিকদের ট্রেড ইউনিয়নবিরোধী সব অপতৎপরতা বন্ধের দাবিও জানিয়েছে সংগঠনটি।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল রোববার সকালে ফেডারেশনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পোশাক কারখানার মালিকপক্ষের কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী ২১ মে ফেডারেশনের ভালুকা থানা শাখার সভাপতি মো. মনিরুজ্জামানকে অপহরণ, নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুট করে।
ফেডারেশনের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ওয়াজেদুল ইসলাম খান, মাহমুদুল হাসান মানিক, সালাউদ্দিন স্বপন প্রমুখ। বিজ্ঞপ্তি৷