ভালুকায় অস্ত্রসহ ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর গ্রাম থেকে গত সোমবার রাতে পুলিশ দেশীয় অস্ত্রসহ ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। অস্ত্র আইনের মামলায় গতকাল মঙ্গলবার তাঁদের ময়মনসিংহের মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আটক ব্যক্তিরা হলেন—ভালুকা উপজেলার ঝালপাজা গ্রামের হাফিজুল, খলিল, জাকির হোসেন, মতিন; বর্তা গ্রামের স্বপন মিয়া ও ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী গ্রামের এনায়েতউল্লাহ পাঠান। ভালুকা মডেল থানার উপপরিদর্শক আজিজুল হক জানান, তাঁদের কাছে তথ্য ছিল কিছু দুর্বৃত্ত ও ডাকাত ধামশুর গ্রামের একটি বাড়িতে অবস্থান করছে। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে তিনটি দা ও দুটি বল্লমসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।