ভালুকায় একটি ডায়িং প্রতিষ্ঠানকে ৭৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকায় দূষিত তরল বর্জ্য নদীতে অপসারণের অপরাধে এন আর জি কম্পোজিট ইয়ার্ন লিমিটেড নামের একটি ডায়িং প্রতিষ্ঠানকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে ওই জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, তাদের একটি দল গতকাল সোমবার সকালে ওই কারখানা এলাকায় এক অভিযান চালায়। এ সময় তারা বর্জ্য নিষ্কাশনের লাইন বাইপাস করে দূষিত তরল ক্ষিরো নদীতে অপসারণ করতে দেখে। এ ছাড়া, কারখানার ইটিপি যন্ত্রের বর্জ্য পরিশোধন ক্ষমতা তিন মেট্রিক টন হলেও এই ক্ষমতা না বাড়িয়েই কারখানার উৎপাদন কয়েক গুণ বাড়ানো হয়েছে। ফলে অতিরিক্ত বর্জ্য উপচে ভয়ানক পরিবেশ বিপর্যয় ঘটছিল। ২০১০ সাল থেকে এ পর্যন্ত কারখানাটি থেকে সাড়ে ২৩ কোটি লিটার অপরিশোধিত ও দূষিত তরল বর্জ্য খালের মাধ্যমে ক্ষিরো নদীতে মিশেছে। তা ছাড়া, কোনো পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছে এই কারখানা। কারখানার নির্বাহী পরিচালক শামিমুল হক খোন্দকার বলেন, আগামী চার মাসের মধ্যে ইটিপির পরিশোধন ক্ষমতা সমপ্রসারণের কাজ শেষ করা হবে।