ভালুকায় গাছের ডাল ভেঙে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকা উপজেলায় গতকাল বৃহস্পতিবার গাছের ডাল ভেঙে মাথায় পড়ে ফেরদৌস আহমেদ (৫২) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত ফেরদৌস ভালুকা উপজেলা কৃষি ব্যাংক শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ফেরদৌস ভালুকা বাসস্ট্যান্ড থেকে রিকশায় করে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। রিকশা শিমুলতলী এলাকায় এলে একটি মরা শিমুল গাছের ডাল ভেঙে তাঁর মাথায় পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ফেরদৌসের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালিব মিয়া।