ভালুকায় গৃহবধূকে উত্ত্যক্তের অভিযোগে চার যুবকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে চার যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার ভালুকা মডেল থানায় উত্ত্যক্তের শিকার গৃহবধূ এ মামলা করেন। পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বনগাঁও গ্রামের এক গৃহবধূ গত সপ্তাহে পার্শ্ববর্তী পাঁচগাঁও গ্রামে তাঁর পিত্রালয়ে বেড়াতে গেলে সেখানে বুলবুল মিয়া (২৮), আবু সাইদ মিয়া (২১), হুমায়ন মিয়া (২৫) ও ফয়সাল মিয়া (২০) তাঁকে উত্ত্যক্ত করতে শুরু করেন। পরিবারের লোকজন বাধা দিলে তাঁরা উত্ত্যক্ত করার মাত্রা বাড়িয়ে দেন। নিরুপায় হয়ে ওই গৃহবধূ গতকাল তাঁদের বিরুদ্ধে মামলা করেন।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্রনাথ সরকার জানান, তাঁরা আসামিদের আটকের চেষ্টা করছেন।