ভালুকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার নারাঙ্গী গ্রামে আবু জাকারিয়া (৪০) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।জাকারিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখকের কাজ করতেন। এলাকাবাসী, নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ জানায়, নারাঙ্গী গ্রামের জাকারিয়ার সঙ্গে প্রতিবেশী ছমেদ আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল দুপুরে জাকারিয়া তাঁর জমি দেখাশোনা করতে বাড়ি থেকে বের হন। এ সময় ছমেদ ও মো. জামালের নেতৃত্বে ৮-১০ জন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর দুই পায়ের রগ কেটে ফেলে। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত জাকারিয়ার বড় ভাই শওকত আলী জানান, জমি নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের মামলা চলছিল। তিনি এ হত্যার বিচার দাবি করেন।