ভালুকায় জুতার গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকা পৌর শহরের রায় মার্কেটের একটি দোকানের গুদামে গতকাল ভোরে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা l ছবি: প্রথম আলো
ময়মনসিংহের ভালুকা পৌর শহরের রায় মার্কেটের একটি দোকানের গুদামে গতকাল ভোরে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা l ছবি: প্রথম আলো

ময়মনসিংহের ভালুকা পৌরসভায় গতকাল রোববার একটি জুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোরে মধ্যবাজার এলাকায় রায় মার্কেটের হীরা শু স্টোরের গুদামে আগুন লাগে। সঙ্গে সঙ্গে নৈশপ্রহরীরা ভালুকা থানায় খবর দেন। প্রথমে ভালুকা ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভানোর চেষ্টা করে। পরে ময়মনসিংহ, ত্রিশাল ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। গুদামের মালিক হীরালাল রবিদাস বলেন, গোডাউনে রাখা ছিল প্রায় ২ কোটি টাকা মূলে্যর জুতা। সব পুড়ে গেছে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রেজাউল করিম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।