ভালুকায় ট্রাকচাপায় দাদা-নাতনির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাকের চাপায় দাদা ও নাতনির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা কাবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন কাবের বাজার এলাকার আব্দুর রহমান মণ্ডল ও তাঁর নাতনি উর্মি (১৮ মাস)। উর্মির বাবার নাম কামরুল ইসলাম। পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে আব্দুর রহমান মণ্ডল উর্মিকে কোলে নিয়ে ভরাডোবা কাবের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি মাছবোঝাই ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেন। ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ দুর্ঘটনায় আব্দুর রহমান ও উর্মির মৃত্যুর খবর নিশ্চিত করেন।