ভালুকায় দুই হাজার চারাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাতলামারী গ্রামের একটি বাগানের আকাশমণি, কাঁঠালসহ বিভিন্ন জাতের প্রায় দুই হাজার চারাগাছ গত শনিবার রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল রোববার বাগানের মালিক স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।বাগানের মালিক মোখলেছুর রহমান জানান, রাত ১০টার দিকে বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি টের পান, চারাগাছ কাটা হচ্ছে। তিনি চিত্কার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় তিনি স্থানীয় ইসমাইল হোসেন নামের একজনকে চিনতে পেরেছেন বলে দাবি করেন। মোখলেছুর রহমান অভিযোগ করেন, ইসমাইল কাতলামারী এলাকায় দীর্ঘদিন ধরে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। এসবের প্রতিবাদ করায় সে এ কাজ করেছে।ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম চারা কর্তনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।ইসমাইল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।