ভালুকায় নামযজ্ঞানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা পৌরসভার মধ্যপাড়ায় শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে আগামীকাল শুক্রবার থেকে তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় ভাগবত ধর্মোৎসব কমিটি আয়োজিত এ অনুষ্ঠানের মধ্যে রয়েছে ১৯ থেকে ২১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে শ্রীমদ্ভাগবত পাঠ ও বৈদিক নাট্যানুষ্ঠান, ২২ ডিসেম্বর শুভ অধিবাস, ২৩ থেকে ২৯ ডিসেম্বর ৫৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন, ৩০ ডিসেম্বর রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন এবং ৩১ ডিসেম্বর প্রসাদ বিতরণ। বিজ্ঞপ্তি।