ভালুকায় বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার বনগাঁও গ্রামে গতকাল মঙ্গলবার বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু হয়েছে৷ এ ছাড়া ঝড় ও বজ্রপাতে আরও দুজন আহত হয়েছে৷
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর এলাকাসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়৷ ঝড় থেমে যাওয়ার পর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বনগাঁও গ্রামে হঠাৎ বজ্রপাত শুরু হয়৷ এ সময় ওই গ্রামের জরিনা খাতুন (৫০) ও তাঁর মেয়ে আসমা আক্তার (২৫) ঘটনাস্থলেই মারা যান৷ এ ছাড়া বজ্রপাতে একই গ্রামের শিউলী বেগম (২৫) ও তাঁর এক বছরের মেয়ে গুরুতর আহত হয়৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছরোয়ার হোসেন বজ্রপাতে ওই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন৷