ভালুকায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরবাড়িতে আজ শনিবার সকালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

সকাল সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ভালুকার ভরাডোবার হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মারুফুল হক বলেন, বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেলে চারজন মারা যান।

আহত ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা বলতে না পারলেও ১৫ থেকে ২০ জন হতে পারে বলে জানালেন এসআই মারুফুল হক।